ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৫ বছর বয়সী ইসরায়েলি গ্রেপ্তার

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৫ বছর বয়সী ইসরায়েলি গ্রেপ্তার

আন্তর্জাতিক, অন্যান্য

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৫ বছর বয়সী ইসরায়েলি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ২৫ বছর বয়সী এক আরব-ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ হালাফ বলে জানানো হয়। তিনি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর বাকাআ আল-গারবিয়ার বাসিন্দা।


ইসরায়েলি পুলিশ ও শিন বেতের অভিযোগ, হালাফ ইরানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাদের নির্দেশে বিভিন্ন কাজ সম্পন্ন করেছিলেন। এসব কাজের বিনিময়ে তিনি ‘কয়েক হাজার শেকেল’ অর্থ পেয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিচালিত একটি অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ন করার অভিযোগে শুক্রবারই তার বিরুদ্ধে হাইফা জেলা আদালতে অভিযোগপত্র দাখিল করার কথা রয়েছে।


গত দুই বছরে ইরানের পক্ষে অর্থের বিনিময়ে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ইসরায়েলে কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এসব ঘটনায় সন্দেহভাজনরা সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ইরানি এজেন্টদের সঙ্গে প্রথম যোগাযোগ স্থাপন করেন।


বিশেষ করে বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম টেলিগ্রাম ব্যবহার করে এ ধরনের যোগাযোগের ঘটনা বেশি ঘটেছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে।


সূত্র: টাইমস অব ইসরায়েল


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন