ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

ইয়েমেনে ২২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে: আইওএম

ইয়েমেনে ২২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে: আইওএম

আন্তর্জাতিক, আরব

ইয়েমেনে ২২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে: আইওএম

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইয়েমেনের সরকারনিয়ন্ত্রিত ও প্রবেশযোগ্য এলাকাগুলোতে প্রায় ৭৪ শতাংশ পরিবার মৌলিক খাদ্যচাহিদা পূরণ করতে পারছে না। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) শুক্রবার (২ অক্টোবর) জানিয়েছে, চলতি বছরে দেশটিতে খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে এটিই সবচেয়ে খারাপ পরিস্থিতি।

নতুন করে সংঘাত শুরু হওয়ায় ইতোমধ্যে এক লাখ ৪৯ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংঘাত, পণ্যের মূল্যবৃদ্ধি এবং বাজার ও মানবিক সহায়তা কার্যক্রমে বাধার কারণে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।


ডব্লিউএফপি জানায়, তাইজের কিছু এলাকায় মাত্র দুই সপ্তাহে গমের আটার দাম ১০ শতাংশ বেড়েছে। ব্যবসায়ীদের হিসাবে, বিদ্যমান গমের মজুত দিয়ে সর্বোচ্চ দুই মাসের চাহিদা মেটানো সম্ভব। ভোজ্যতেল সরবরাহেও বিঘ্ন ঘটছে।


ইয়েমেন তার প্রয়োজনীয় খাদ্যের প্রায় ৯০ শতাংশ আমদানি করে। ফলে বাণিজ্য, নৌপরিবহন ও সরবরাহব্যবস্থায় যেকোনো বিঘ্ন দেশটির খাদ্যসংকট আরও বাড়িয়ে দেয়।


বর্তমানে ইয়েমেনে এক কোটি ৮৩ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় রয়েছে। পাঁচ বছরের কম বয়সী ২২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে, যাদের মধ্যে পাঁচ লাখ শিশু মারাত্মক অপুষ্টির শিকার।


ডব্লিউএফপি জানিয়েছে, তাইজ ও হোদেইদার কিছু এলাকায় সংঘাতের কারণে প্রায় সাড়ে তিন লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছানো যাচ্ছে না। সংস্থাটি জরুরি সহায়তা বাড়িয়ে ১৫ লাখ মানুষের কাছে পৌঁছাতে ১০ কোটি ৯০ লাখ ডলার অর্থসহায়তা চেয়েছে।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন