রাজধানী, শিক্ষা
জিগাতলায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের আটকে রেখে মারধর, আহত অন্তত ১০

রাজধানীর জিগাতলায় একটি বাসায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের আটকে রেখে মারধর করার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে।
এ ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, জিগাতলা বড় মসজিদ সংলগ্ন ৩৬/১২ উত্তর মনেশ্বর রোডের একটি বাসায় এই মারধরের ঘটনা ঘটে। সহপাঠীদের আটকে রেখে নির্যাতনের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। এর জেরে ঢাকা কলেজের কয়েকশ শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে জিগাতলার দিকে অগ্রসর হচ্ছেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠায় ওই এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
ডিবিসি/আরএসএল