ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বগুড়ায় থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে গিয়ে আটক আরও ২ চোর

বগুড়ায় থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে গিয়ে আটক আরও ২ চোর

সারা বাংলা

বগুড়ায় থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে গিয়ে আটক আরও ২ চোর

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

বগুড়ার ধুনটে মোবাইল চুরির মামলায় রিমান্ডে থাকা আট আসামির সঙ্গে থানায় দেখা করতে গিয়ে সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তি আটক হয়েছেন।

বৃহস্পতিবার রাতে ধুনট থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোহাম্মদ মোস্তফা এবং একই উপজেলার কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী।

 

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে ধুনট উপজেলা সদরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের ‘মাসুদ টেলিকম’ থেকে ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়। পরদিন সকালে সিরাজগঞ্জে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া ফোনসহ আন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, রিমান্ডে থাকা ওই আট আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছিল। এরপর মোস্তফা ও বাবুল চৌধুরী নামের ওই দুই ব্যক্তি থানায় তাদের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন