ডিবিসি নিউজdbcnews.tv

রাজধানী

উচ্ছেদের পর বদলে গেছে মিরপুর ১০-এর হোপ মার্কেট এলাকা

উচ্ছেদের পর বদলে গেছে মিরপুর ১০-এর হোপ মার্কেট এলাকা

রাজধানী

উচ্ছেদের পর বদলে গেছে মিরপুর ১০-এর হোপ মার্কেট এলাকা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানের পর রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের হোপ মার্কেট এলাকার ফুটপাত ও সড়ক এখন দখলমুক্ত। হকার ও ভাসমান দোকান না থাকায় ব্যস্ত এই এলাকার চিত্র বদলে গেছে। প্রশস্ত ও পরিচ্ছন্ন ফুটপাত পেয়ে স্বস্তি প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

গত বুধবার সকাল সাড়ে ৯টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে হোপ মার্কেট পর্যন্ত অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করে ডিএনসিসি। একপর্যায়ে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ডিএনসিসির তিনটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে ডিএনসিসির প্রশাসকের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর মিরপুর ১০ থেকে ১৩ নম্বর পর্যন্ত সড়কের দুই পাশের ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

 

অভিযানের আগে হোপ মার্কেট ঘিরে ফুটপাত ও সড়কের বড় অংশ দখল করে বাঁশ, কাঠ ও পলিথিন দিয়ে অস্থায়ী দোকান বসানো হতো। সেখানে পোশাক, প্রসাধন, জুতা ও খাবার বিক্রির কারণে পথচারীদের চলাচল ছিল কঠিন।

 

শুক্রবার সরেজমিনে দেখা যায়, ফুটপাত ও সড়কে কোনো অস্থায়ী দোকান বা কাঠামো নেই। সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করছেন।

 

শেওড়াপাড়ার পথচারী সাইফুল্লাহ খান জানান, দোকানপাট না দেখে তিনি অবাক হলেও পরিচ্ছন্ন পরিবেশে অনেক খুশি হয়েছেন। 

 

স্থানীয় বাসিন্দা কাকলি বলেন, আগে ভিড়ের কারণে চলাফেরা কঠিন ছিল। আর সাব্বির শাওন আশা করেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ডিএনসিসি নিয়মিত নজরদারি অব্যাহত রাখবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন