ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

তেল ও গ্যাস নিয়ে দীর্ঘমেয়াদি চুক্তির পথে ইরাক-তুরস্ক

তেল ও গ্যাস নিয়ে দীর্ঘমেয়াদি চুক্তির পথে ইরাক-তুরস্ক

আন্তর্জাতিক

তেল ও গ্যাস নিয়ে দীর্ঘমেয়াদি চুক্তির পথে ইরাক-তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

তেল ও গ্যাস খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার লক্ষ্যে একটি রূপরেখা চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে ইরাক ও তুরস্ক। ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা এই তথ্য জানা গেছে।

এ উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় ইরাকের তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খুদাইর এবং তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আল্পারস্লান বায়রাকতারের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

ইরাকের তেল মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই বৈঠকে তেল ও গ্যাস খাতের অবকাঠামো উন্নয়ন, পেট্রোকেমিক্যাল শিল্প এবং জ্বালানি বাণিজ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একটি প্রস্তাবিত রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন দুই মন্ত্রী।

 

মূলত, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় ইরাকের তেল রপ্তানিতে মারাত্মক বিপর্যয় নেমে আসে। দেশটির তেল রপ্তানি ৮০ শতাংশেরও বেশি কমে যায়। এমন ভয়াবহ সংকটের পর থেকেই কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার দিকে জোর দিচ্ছে দুই দেশ।

 

অবরুদ্ধ পথ এড়িয়ে বিকল্প পথে তেল সরবরাহের দিকে ঝুঁকছে বাগদাদ ও আঙ্কারা। এর অংশ হিসেবে গত আগস্টে তুরস্কের রাষ্ট্রীয় কোম্পানি বোটাস এবং ইরাকের রাষ্ট্রীয় তেল কোম্পানি সোমো ও এনওসি-এর মধ্যে এক বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মূল লক্ষ্য ছিল কিরকুক-জেহান পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ানো।

 

ইরাক ও তুরস্কের কোম্পানিগুলো এরই মধ্যে যৌথভাবে কাজ শুরু করেছে। এ বিষয়ে গত আগস্টেই ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি জানিয়েছিলেন, দুই দেশ তেল, বিদ্যুৎ এবং পানিসম্পদের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ রূপরেখা চুক্তি সম্পন্ন করতে একযোগে কাজ করবে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন