সারা বাংলা
সিলেটে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাই জিরাসহ আটক ২

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ কেজি (১২০ বস্তা) ভারতীয় চোরাই জিরা জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে গোয়াইনঘাটের কামাইদ এলাকায় ডিবি পুলিশের একটি দল এই অভিযান চালায়। আটক দুই যুবক হলেন গোয়াইনঘাট এলাকার বাসিন্দা মো. আল-আমিন ও ইমন আহমদ।
উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এ ছাড়া জিরা বহনের কাজে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যানও ঘটনাস্থল থেকে জব্দ করেছে পুলিশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক যুবকদের বিরুদ্ধে সিলেটের গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিবিসি/এমএনকে