ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

খুলনা সিটির ৩১ ওয়ার্ডের ১৮ টিই ডেঙ্গু ‘রেড জোন’ এ

খুলনা সিটির ৩১ ওয়ার্ডের ১৮ টিই ডেঙ্গু ‘রেড জোন’ এ

সারা বাংলা

খুলনা সিটির ৩১ ওয়ার্ডের ১৮ টিই ডেঙ্গু ‘রেড জোন’ এ

খুলনা ব্যুরো

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ডকেই ডেঙ্গুর ‘রেড জোন’ বা অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে ও মশক নিধনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নগরীতে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয়দের নিয়ে এই অভিযানের সরাসরি নেতৃত্ব দেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

 

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বে থাকা পরিচ্ছন্নতাকর্মী ও ঠিকাদারদের বিরুদ্ধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা না করার অভিযোগ তোলেন স্থানীয়রা। কেসিসি প্রশাসক স্থানীয়দের এই অভিযোগের সত্যতা স্বীকার করে নেন। 

 

তিনি ক্ষুব্ধ নাগরিকদের আশ্বস্ত করে বলেন, নিজ তদারকিতে দ্রুততম সময়ের মধ্যে মহানগরীর ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।

 

সিটি কর্পোরেশন জানিয়েছে, রেড জোন হিসেবে চিহ্নিত ১৮টি ওয়ার্ডে এখন থেকে অগ্রাধিকার ভিত্তিতে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নির্মূলের এই চলমান কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের সার্বিক সহযোগিতা ও সচেতনতা কামনা করেন কেসিসি প্রশাসক।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন