ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় আখতারুজ্জামান রিমান্ডে

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় আখতারুজ্জামান রিমান্ডে

রাজনীতি

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় আখতারুজ্জামান রিমান্ডে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৩রা অক্টোবর ২০২৬ ০২:০২:২৯ অপরাহ্ন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেয়া হয়। এর আগে, লাগেজ ও ট্রলি সংকট নিয়ে বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে উত্তেজনার সৃষ্টি হলে পরিস্থিতি শান্ত করতে যান নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। অভিযোগ রয়েছে, সে সময় আখতারুজ্জামান তাঁর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান এবং প্রকাশ্যে মারধরের হুমকি দেন। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানায় মামলা দায়েরের পর শুক্রবার বিকেলে রাজধানীর ডিওএইচএসের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

এদিকে, আখতারুজ্জামানের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি দাবি করেন, ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে চরম হয়রানি ও ভোগান্তির শিকার হয়েই তিনি এর প্রতিবাদ জানিয়েছিলেন। উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির টিকিটে দুবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া আখতারুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২২ সালে বিএনপি থেকে বহিষ্কৃত হন। পরবর্তীতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১৩ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন