ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিনের বার্ষিক ডিলার সম্মেলন ২০২৫–২০২৬ অনুষ্ঠিত

আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিনের বার্ষিক ডিলার সম্মেলন ২০২৫–২০২৬ অনুষ্ঠিত

বিবিধ

আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিনের বার্ষিক ডিলার সম্মেলন ২০২৫–২০২৬ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেডের উদ্যোগে “Annual Dealer Conference 2025–2026” অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রতিষ্ঠানের সম্মানিত ডিলারবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেডের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন, বিজনেস হেড জনাব রেজাউল করিমসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

সম্মেলনে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য ও অর্জন পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, বাজার সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধির নতুন সুযোগ নিয়ে আলোচনা করা হয়। ডিলার পার্টনারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল Best Dealer ও Best Sales Person-কে সম্মাননা প্রদান। তাদের অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওমরাহ হজের প্যাকেজ উপহার দেওয়া হয়।

 

সম্মেলনের মাধ্যমে ডিলার পার্টনারদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে ব্যবসায়িক অগ্রযাত্রা আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন