ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টাঙ্গাইলে মাত্র ৯০ টাকায় এমবিবিএস চিকিৎসকের সেবা, খুশি রোগীরা

টাঙ্গাইলে মাত্র ৯০ টাকায় এমবিবিএস চিকিৎসকের সেবা, খুশি রোগীরা

সারা বাংলা

টাঙ্গাইলে মাত্র ৯০ টাকায় এমবিবিএস চিকিৎসকের সেবা, খুশি রোগীরা

সিনিয়র রিপোর্টার, টাঙ্গাইল

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

বর্তমানে এমবিবিএস চিকিৎসক দেখাতে যেখানে হাজার টাকা ভিজিট গুনতে হয়, সেখানে মাত্র ৯০ টাকায় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে টাঙ্গাইলে। টাঙ্গাইল সদরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় ‘ডায়াবেটিস সেন্টার টাঙ্গাইল’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান দীর্ঘ দুই মাস ধরে তিনজন এমবিবিএস চিকিৎসক দিয়ে এই চিকিৎসাসেবা পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠানটিতে শুধু চিকিৎসাসেবাই নয়, নামমাত্র মূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করানো হচ্ছে। পাশাপাশি ডায়াবেটিস রোগীদের ফোনে খোঁজখবর নেওয়াসহ বিভিন্ন চিকিৎসাপরামর্শও দেওয়া হয়। যেখানে এমবিবিএস ডাক্তার দেখাতে হাজার টাকা লাগে, সেখানে মাত্র ৯০ টাকায় চিকিৎসার বিষয়টি শুনে শুরুতে অনেকেই অবিশ্বাস করেছিলেন। তবে কৌতূহলবশত চিকিৎসা নিতে এসে রোগীরা এখন বেশ খুশি। তারা এই চিকিৎসাসেবা প্রান্তিক পর্যায়েও ছড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে, সাধারণ মানুষকে এত অল্প খরচে চিকিৎসাসেবা দিতে পেরে চিকিৎসকরাও আনন্দিত।

 

ডায়াবেটিস সেন্টার টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আল মামুন জানান, শুরুতে তারা বিনামূল্যে এই চিকিৎসাসেবা চালু করেছিলেন। কিন্তু মানুষের কটু কথার কারণে পরবর্তীতে ভিজিট হিসেবে ৯০ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে প্রতিদিন অর্ধশতাধিক রোগী এখান থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। পর্যায়ক্রমে এই সেবামূলক কার্যক্রম প্রান্তিক পর্যায়েও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন