ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, বাণিজ্য

ফলের সরবরাহ বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান, খেজুরের শুল্ক সিদ্ধান্ত এ সপ্তাহে

ফলের সরবরাহ বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান, খেজুরের শুল্ক সিদ্ধান্ত এ সপ্তাহে

বাংলাদেশ, বাণিজ্য

ফলের সরবরাহ বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান, খেজুরের শুল্ক সিদ্ধান্ত এ সপ্তাহে

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বাজারে মাল্টা ও খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খেজুর আমদানিতে শুল্ক-কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


মাল্টার বর্তমান বাজারদাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি মূল্য, শুল্ক-কর ও অন্যান্য ব্যয় বিবেচনার পরও খুচরা বাজারে প্রতি কেজি মাল্টার দাম কীভাবে ৫২০ টাকায় পৌঁছায়, তা খতিয়ে দেখা প্রয়োজন। অস্বাভাবিক দামে মাল্টা বিক্রির প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।


ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, সরবরাহের ঘাটতিই মাল্টার মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। কোনো কোনো সপ্তাহে দেশে মাত্র ১২ থেকে ২৯ কনটেইনার মাল্টা এসেছে, যেখানে স্বাভাবিক চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ১৫ কনটেইনার প্রয়োজন।


মন্ত্রী মাল্টার শুল্কসংক্রান্ত বিষয় পর্যালোচনার আশ্বাস দিয়ে বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানো এবং দ্রুত এলসি খোলার তাগিদ দেন।


খেজুরের আসন্ন চাহিদা বিবেচনায় এখন থেকেই আমদানির প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেজুরের শুল্ক বিষয়ে চলতি সপ্তাহেই সরকারের সিদ্ধান্ত জানানো হবে। শুল্কায়ন মূল্য নির্ধারণের জটিলতা নিরসনে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন শিগগিরই আমদানিকারকদের সঙ্গে বৈঠক করবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন