ডিবিসি নিউজdbcnews.tv

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। মারা যাওয়া ৬ জনের মধ্যে ২ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে সর্বোচ্চ ১৪৮ জন মারা গেছেন সেপ্টেম্বরে। এছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১ হাজার ৬০৮ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছর মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৯ জনে।

 

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬২১ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৮ হাজার ৪৮২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৯, খুলনায় ২৭৬, বরিশালে ২১৫, রাজশাহীতে ১৩২, ময়মনসিংহে ৭৯ এবং রংপুর বিভাগে ৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন