ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, রাজধানী

মিরপুরে সরকারি কোয়ার্টারে লিফট দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

মিরপুরে সরকারি কোয়ার্টারে লিফট দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

বাংলাদেশ, রাজধানী

মিরপুরে সরকারি কোয়ার্টারে লিফট দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

রাজধানীর মিরপুরের পাইকপাড়া সরকারি কোয়ার্টারে শুক্রবার সংঘটিত লিফট দুর্ঘটনার বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। পাশাপাশি এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

আজ শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বাকের মো. তৌহিদ এই কমিটির আহবায়ক এবং বুয়েটের ডির্পাটমেন্ট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মাহবুব আলম ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ই/এম) আবদুল্যাহ আল মামুন অপর দুই সদস্য হিসেবে কাজ করবেন।

 

কমিটির কার্যপরিধিতে লিফট রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম অনুসরণ বা প্রতিপালন করা হচ্ছিল কিনা এবং লিফট দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বলা হয়েছে।

 

কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন