ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

যশোরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের মরদেহ দাফনে বাধা, স্বজনদের হট্টগোল

যশোরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের মরদেহ দাফনে বাধা, স্বজনদের হট্টগোল

সারা বাংলা

যশোরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের মরদেহ দাফনে বাধা, স্বজনদের হট্টগোল

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে যশোর শহরের কারবালা কবরস্থানে এক বৃদ্ধের মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে নিহতের স্বজনদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির সৃষ্টি হয়।

শনিবার দুপুরে সদর উপজেলার সিতারামপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের মরদেহ দাফনের সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদের মরদেহ দাফনের প্রস্তুতির সময় তার ভাগনি মাসুমার স্বজনরা এসে দাফনে বাধা দেন। তাদের অভিযোগ, সম্পত্তির ক্ষেত্রে মাসুমাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তবে নিহতের অন্য স্বজনরা এই দাবি অস্বীকার করেন। তাদের ভাষ্যমতে, যে জমিটি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে, সেটি আবুল কালাম আজাদ নিলামের মাধ্যমে নিজেই কিনেছিলেন। এছাড়া বাবার মৃত্যুর পর পারিবারিক সম্পত্তি সকল ভাইবোনের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছিল।

 

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। মরদেহ সামনে রেখে স্বজনদের এমন বিরোধ দেখতে কবরস্থানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একপর্যায়ে বাধা দেওয়া পক্ষটি ঘটনাস্থল ত্যাগ করলে কারবালা কবরস্থানে ওই বৃদ্ধের দাফন সম্পন্ন হয়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন