ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

এআই চালিত নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

এআই চালিত নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক, অন্যান্য

এআই চালিত নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

উত্তর কোরিয়া জানিয়েছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সহায়িত একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উনের বোন ও ক্ষমতাসীন দলের পরিচালক কিম ইয়ো জং এ তথ্য জানিয়েছেন।

এর আগে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, পিয়ংইয়ং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যা ৭০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের সমুদ্রে গিয়ে পড়ে।


কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেন, পূর্ব উপকূলের সমুদ্র লক্ষ্য করে একটি ‘কৌশলগত অস্ত্রের’ মহড়া চালানো হয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজে ওই মহড়া পর্যবেক্ষণ করেন। একটি বিশেষ মিশনের দায়িত্বে থাকা ফায়ারপাওয়ার ইউনিট মহড়াটি পরিচালনা করে।


দক্ষিণ কোরিয়া ও জাপানের দেওয়া ক্ষেপণাস্ত্রের উড্ডয়নসংক্রান্ত তথ্য উল্লেখ করে কিম ইয়ো জং দাবি করেন, এতে দুই দেশের ক্ষেপণাস্ত্র শনাক্ত ও অনুসরণ ব্যবস্থার সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। তিনি দাবি করেন, ‘তরঙ্গসদৃশ গতিপথ’ প্রয়োগ করা হলে প্রতিপক্ষ প্রথম পর্যায় থেকেই ক্ষেপণাস্ত্রের গতিবিধি সঠিকভাবে অনুসরণ করতে পারেনি। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।


কিম ইয়ো জং আরও বলেন, ক্ষেপণাস্ত্রটি উচ্চগতিসম্পন্ন এবং এআই প্রযুক্তির সহায়তায় কম উচ্চতায় উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে সক্ষম। তবে ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট গতি প্রকাশ করা হয়নি।


চলতি বছরে উত্তর কোরিয়া ১০ বারের বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এসব পরীক্ষার কয়েকটি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার বিরোধিতার পর অনুষ্ঠিত হয়েছে।


সূত্র: টাইমস অব ইসরায়েল


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন