ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজ

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজ

বাংলাদেশ, সারা বাংলা

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজ

মানিকগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো মানুষ।

মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতায় অংশ নেয় মোট ২২টি নৌকা। শুরু থেকেই প্রতিটি নৌকার মাঝিদের মধ্যে চলে তীব্র প্রতিযোগিতা। বৈঠার ছন্দে দ্রুতগতিতে নৌকা ছুটিয়ে নিতে প্রাণপণ চেষ্টা করেন মাঝিরা। প্রতিযোগিতার পুরো সময়জুড়ে দর্শকদের করতালি, উল্লাস ও উৎসাহে মুখর হয়ে ওঠে কালীগঙ্গা নদীর দুই পাড়।


নৌকা বাইচকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নদীর তীরবর্তী এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। নানা বয়সী মানুষ নদীর দুই পাড়ে অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। একের পর এক নৌকার লড়াই ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


শেষ পর্যন্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুড়িগ্রামের রৌমারির ‘মায়ের দোয়া’ নৌকা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে মোটরসাইকেল তুলে দেওয়া হয়।


ঐতিহ্যবাহী এ নৌকা বাইচের আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়। নদীর বুকে মাঝিদের প্রতিদ্বন্দ্বিতা এবং দুই পাড়ে দর্শকদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে পুরো আয়োজন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন