ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

কুমিল্লায় ছেলের কিল-ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ, আটক ছেলে

কুমিল্লায় ছেলের কিল-ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ, আটক ছেলে

বাংলাদেশ, সারা বাংলা

কুমিল্লায় ছেলের কিল-ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ, আটক ছেলে

কুমিল্লা উত্তর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

কুমিল্লার তিতাসে জমি বিক্রির টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের কিল-ঘুষিতে নুরুল হক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে মমিতুল ইসলাম রাজনকে (২৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক ওই গ্রামের মৃত করম আলীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল হকের স্ত্রী রোসনআরা বেগমের বাবার বাড়ি থেকে পাওয়া সম্পত্তি বিক্রি নিয়ে তার ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে গত ২ অক্টোবর রোসনআরা বেগম, তার স্বামী নুরুল হক ও দুই ছেলেকে অভিযুক্ত করে তিতাস থানায় লিখিত অভিযোগ দেন তার ভাই শুক্কুর আলী।


স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার রাতে শুক্কুর আলী তার ভাগিনা রাজনকে বাড়িতে ডেকে নেন। সেখানে রাত কাটিয়ে শুক্রবার সকালে নিজ বাড়িতে ফেরেন রাজন। মাকে না পেয়ে বাবার কাছে তার অবস্থান ও থানায় অভিযোগ দেওয়ার কারণ জানতে চান তিনি। একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।


অভিযোগ রয়েছে, এ সময় রাজন তার বাবা নুরুল হককে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।


পরে স্থানীয়রা রাজনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


তিতাস থানার ওসি মমিরুল হক জানান, প্রাথমিকভাবে বাবাকে কিল-ঘুষি মারার পর নুরুল হকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন