ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দিতেন তারা, এবার তাদের মধ্যাহ্নভোজ করালেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দিতেন তারা, এবার তাদের  মধ্যাহ্নভোজ করালেন তারেক রহমান

বাংলাদেশ, জাতীয়

প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দিতেন তারা, এবার তাদের মধ্যাহ্নভোজ করালেন তারেক রহমান

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

রাজধানীর বিজয় সরণির ব্যস্ত সড়কে প্রতিদিন ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বেশ কিছু পথশিশু, বয়স্ক নারী ও সুবিধাবঞ্চিত মানুষ। প্রধানমন্ত্রীর গাড়ি ওই পথ দিয়ে যাওয়ার সময় তারা নিয়মিত দূর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সালাম দেন।

প্রধানমন্ত্রীও প্রতিদিন তাদের সেই সালাম গ্রহণ করেন। নিয়মিত যাতায়াতের পথে এসব মানুষকে দেখেন তিনি। একই সঙ্গে তাদের জীবন-জীবিকা ও অসহায়ত্বের বিষয়টিও তার নজরে আসে।


শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শুধু তাদের সালাম গ্রহণ করেই থেমে থাকেননি। বিজয় সরণিতে থাকা এসব মানুষের জন্য একবেলা দুপুরের খাবারের ব্যবস্থা করতে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তিনি।


প্রধানমন্ত্রীর নির্দেশে আতিকুর রহমান রুমন দুপুরে তাদের ডেকে নিয়ে বিজয় সরণির একটি রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা করেন। সেখানে পথশিশু, বয়স্ক নারীসহ সুবিধাবঞ্চিত মানুষগুলো একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন।


হঠাৎ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন আয়োজন পেয়ে তারা আনন্দিত ও অভিভূত হয়ে পড়েন। তাদের অনেকেই জানান, প্রধানমন্ত্রী নিয়মিত তাদের সালাম গ্রহণ করেন-এটুকুই তারা জানতেন। কিন্তু তিনি তাদের কথা মনে রেখে দুপুরের খাবারের ব্যবস্থা করবেন, এমনটি তারা কখনো ভাবেননি।


প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই খাবারের আয়োজন তাদের জন্য ছিল আকস্মিক। একসঙ্গে বসে দুপুরের খাবার খাওয়ার সুযোগ পেয়ে পথশিশু, বয়স্ক নারী ও অন্য সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে আনন্দ দেখা যায়।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন