ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

যশোরে ঘুষ না দেয়ায় বিএনপি কর্মীকে আ.লীগ সাজিয়ে নাশকতা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি বিরুদ্ধে

যশোরে ঘুষ না দেয়ায় বিএনপি কর্মীকে আ.লীগ সাজিয়ে নাশকতা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি বিরুদ্ধে

সারা বাংলা

যশোরে ঘুষ না দেয়ায় বিএনপি কর্মীকে আ.লীগ সাজিয়ে নাশকতা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি বিরুদ্ধে

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

যশোরের চৌগাছা উপজেলায় ৫ লাখ টাকা ঘুষ না দেওয়ায় রবিউল ইসলাম নামের এক বিএনপি কর্মীকে আওয়ামী লীগ নেতা সাজিয়ে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর ছেলে আলামিন।

অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে পুলিশের কয়েকজন সদস্য রবিউল ইসলামকে বাড়ি থেকে ডেকে থানায় নিয়ে যান। সেখানে ওসি তাঁকে ছাড়িয়ে নেওয়ার জন্য পরিবারের কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই রাতেই রবিউলকে আওয়ামী লীগের কমিটির সদস্য দেখিয়ে একটি নাশকতা মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

রবিউল ইসলামকে নিজেদের দলের সক্রিয় কর্মী দাবি করে দলীয় প্যাডে প্রত্যয়নপত্র দিয়েছেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডাবলু ও উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম। এমএ সালাম অভিযোগ করেন, চৌগাছা থানার ওসি নিজেই আওয়ামী লীগের সঙ্গে জড়িত এবং পরিকল্পিতভাবে স্থানীয় বিএনপিকে ধ্বংস করতেই তিনি এমন কর্মকাণ্ড করছেন।

 

তবে ঘুষ দাবি ও বিএনপি কর্মীকে আওয়ামী লীগ নেতা সাজানোর অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন চৌগাছা থানার ওসি মামুনুর রহমান। তাঁর ভাষ্যমতে, রবিউল আওয়ামী লীগের কমিটির সদস্য এবং তাকে বিশেষ অভিযানে আটক করে আইন অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিরাজুল ইসলাম জানিয়েছেন, তাঁরা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন