ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

বন রক্ষায় প্রায় দেড় লাখ গাছ কাটতে যাচ্ছে ভারত

বন রক্ষায় প্রায় দেড় লাখ গাছ কাটতে যাচ্ছে ভারত

আন্তর্জাতিক, ভারত

বন রক্ষায় প্রায় দেড় লাখ গাছ কাটতে যাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে

ভারতের মধ্যপ্রদেশের দিন্দোরি জেলা এবং পার্শ্ববর্তী অমরকণ্টক অঞ্চলে (অনুপপুর জেলা) দেড় লাখেরও বেশি শাল গাছ কেটে ফেলার অনুমতি দেয়া হয়েছে। মূলত ক্ষতিকর পোকার আক্রমণ থেকে বনের বিপুল সংখ্যক গাছকে রক্ষার স্বার্থেই গাছগুলো কাটতে চলেছে ভারত।

'শাল বোরার' নামে পরিচিত ওই পোকাটির আকার অনেকটাই প্রাপ্তবয়স্ক মানুষের আঙুলের সমান। গায়ের রঙ গাঢ় বাদামি। এই পোকার মারাত্মক হুমকির মুখেই দেশটির সরকারকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

 

ভারতের বন বিভাগ জানিয়েছে, কেন্দ্রীয় সরকার দিন্দোরি জেলায় ১ লাখ ৪৬ হাজার ৭৮৪টি গাছ কাটার অনুমতি দিয়েছে। অন্যদিকে, অনুপপুর জেলার অমরকণ্টক এলাকায় ৯ হাজার ৫৩৫টি শাল গাছ কাটা হবে। ২০২৬ সালের অক্টোবরের মধ্যেই এসব গাছ কাটার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

 

একটি প্রাপ্তবয়স্ক শাল বোরার পোকা মূলত শাল গাছের বাকলে ডিম পাড়ে। ডিম ফুটে লার্ভা (শুককীট) বের হওয়ার পর তা গাছের কাণ্ড ছিদ্র করে ভেতরের কাঠ খেয়ে সুড়ঙ্গ তৈরি করে। এর ফলে গাছের খাদ্য ও পানি চলাচল বন্ধ হয়ে গাছ শুকিয়ে মারা যায়।

 

শালবনে এই পোকার আক্রমণ অনেক সময় মহামারির রূপ নেয়। বর্ষাকালে এদের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যায় এবং খুব দ্রুত এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে।

 

একবার গাছ আক্রান্ত হলে তা পুরোপুরি সুস্থ করার কোনো উপায় থাকে না। তাই অন্যান্য গাছে সংক্রমণ ঠেকাতে এবং পুরো বন বাঁচাতে আক্রান্ত গাছগুলোকে কেটে বন থেকে সরিয়ে ফেলাই এর প্রধান প্রতিকার।

 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন