ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

লক্ষ্মীপুরে মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

লক্ষ্মীপুরে মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

সারা বাংলা

লক্ষ্মীপুরে মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

‎লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

‎লক্ষ্মীপুরে মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ জায়েদ হোসেন (১৭) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

‎‎শনিবার (৩ অক্টোবর) রাতে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আবদুল গণি ভূঁইয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
‎
‎নিহত হাফেজ জায়েদ হোসেন ওই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। স্থানীয়দের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতে মসজিদে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার মৃত্যু হয়।
‎
‎লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।
‎
ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন