ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বালুর ট্রাক নিয়ে টঙ্গী যাওয়ার পথে ছিনতাইকারীর হামলায় চালক নিহত

বালুর ট্রাক নিয়ে টঙ্গী যাওয়ার পথে ছিনতাইকারীর হামলায় চালক নিহত

সারা বাংলা

বালুর ট্রাক নিয়ে টঙ্গী যাওয়ার পথে ছিনতাইকারীর হামলায় চালক নিহত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৪ অক্টোবর) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার এলেঙ্গা এলাকার শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এ ঘটনা ঘটে।

 

নিহত রাজিব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা থানার বাসিন্দা। তিনি কুড়িগ্রাম থেকে বালুবোঝাই ট্রাক নিয়ে টঙ্গীর উদ্দেশে যাচ্ছিলেন।

 

পুলিশ জানায়, শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে ট্রাক থামান রাজিব। ওই মুহূর্তে ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী।

 

তিনি জানান, আটক দুজনকে থানায় রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
‎
ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন