আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে তেল ট্যাংকারের ইঞ্জিন রুমে ক্ষেপণাস্ত্র হামলা
.webp)
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
সংস্থাটি জানায়, আক্রান্ত তেল ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজের ইঞ্জিন রুমে কিছু আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন এবং কোনো ধরনের পরিবেশগত ক্ষতির ঘটনা ঘটেনি।
বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পারস্য উপসাগরীয় দেশগুলো যখন জোর চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে একের পর এক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার ঘটনা ঘটছে।
ডিবিসি/এসডব্লিউএন