ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় মৌলভীবাজারে যুবক গ্রেপ্তার

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় মৌলভীবাজারে যুবক গ্রেপ্তার

বাংলাদেশ, সারা বাংলা

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় মৌলভীবাজারে যুবক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো. মামুন মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন ওই গ্রামের নিজাম মিয়ার ছেলে।

 

রবিবার (৪ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

 

তিনি জানান, গত কয়েক দিন ধরে মামুন নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

 

বিষয়টি পুলিশের নজরে আসার পর শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

ওসি আরও জানান, মামুন বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন