ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৭, অধিকাংশই তীর্থযাত্রী

কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৭, অধিকাংশই তীর্থযাত্রী

আন্তর্জাতিক

কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৭, অধিকাংশই তীর্থযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একাধিক যানের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই একটি প্রার্থনাসভায় যোগ দিতে যাওয়া ক্যাথলিক তীর্থযাত্রী ছিলেন।

পুলিশ জানিয়েছে, রাজধানী নাইরোবি থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সালামা এলাকায় নাইরোবি-মোম্বাসা মহাসড়কে মধ্যরাতের পর এই দুর্ঘটনা ঘটে।

 

প্রাথমিক তথ্যানুযায়ী, একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ বাঁধে। এর মধ্যে তীর্থযাত্রীবাহী একটি ১৪ আসনের মিনিবাসও ছিল। ঘটনাস্থলেই ওই মিনিবাসের চালক এবং ১৬ জন যাত্রী প্রাণ হারান। নিহতদের বেশিরভাগই নারী।

 

মোম্বাসার ক্যাথলিক আর্চডায়োসিসের আর্চবিশপ মার্টিন কিভুভা জানিয়েছেন, তীর্থযাত্রীরা নাইরোবির পশ্চিমে নাকুরু কাউন্টির একটি প্রার্থনা কেন্দ্রে যাচ্ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

 

দুর্ঘটনায় গভীর শোক জানিয়ে নিহতদের পরিবার, স্বজন এবং সমগ্র ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো।

 

এদিকে দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি অথরিটি (এনটিএসএ) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে, যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে তা একটি পরিচিত ‘ব্ল্যাক স্পট’ (দুর্ঘটনাপ্রবণ এলাকা) হিসেবে চিহ্নিত এবং এই রুটের নিরাপত্তা জোরদারে আগেই একাধিক সুপারিশ করা হয়েছিল।

আরও পড়ুন