ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নরসিংদীতে সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার

সারা বাংলা

নরসিংদীতে সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে

নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি থেকে হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কারখানাটির নাগমন্দিরের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, রবিবার সকালে মন্দিরের আশপাশে কর্মরত কিছু ব্যক্তি মরদেহটি পড়ে থাকতে দেখে প্রথমে কারখানা কর্তৃপক্ষকে অবগত করেন। পরে কারখানা কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং তা মর্গে পাঠায়।

 

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের দুই হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা হত্যার পর মরদেহটি গুম করার উদ্দেশ্যেই কারখানার ভেতরের এমন নির্জন স্থানে ফেলে গেছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন