ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

পাকিস্তানি নারী গোয়েন্দার হানিট্র্যাপে তথ্য পাচারের অভিযোগ, ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার

পাকিস্তানি নারী গোয়েন্দার হানিট্র্যাপে তথ্য পাচারের অভিযোগ, ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার

আন্তর্জাতিক, ভারত

পাকিস্তানি নারী গোয়েন্দার হানিট্র্যাপে তথ্য পাচারের অভিযোগ, ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

পাকিস্তানি এক গোয়েন্দা সদস্যকে নৌবাহিনীর গোপন তথ্য দেওয়ার অভিযোগে ভারতীয় নৌবাহিনীর ৩১ বছর বয়সী এক নাবিককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম প্রদীপ মুখার্জি। সরকারি সূত্রের বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে তার কাছ থেকে স্পর্শকাতর তথ্য সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত ৩ অক্টোবর তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত আইএনএস অগ্রণী থেকে প্রদীপকে গ্রেপ্তার করে অন্ধ্র প্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) সেল। আইএনএস অগ্রণী নৌবাহিনীর নেতৃত্ব প্রশিক্ষণকেন্দ্র। গ্রেপ্তারের সময় তিনি সেখানে ব্যবস্থাপনা উন্নয়নবিষয়ক একটি কোর্সে অংশ নিচ্ছিলেন। প্রায় এক সপ্তাহ ধরে ওই প্রশিক্ষণকেন্দ্রে অবস্থান করছিলেন তিনি।


পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। তিনি বিশাখাপত্তনমে নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন। সেখান থেকে কোয়েম্বাটুরের প্রশিক্ষণকেন্দ্রে কোর্স করতে এসেছিলেন এই নাবিক।


তদন্তকারীদের ভাষ্য, কয়েক মাস আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক নারী সদস্য প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন। অনলাইনে গড়ে ওঠা সম্পর্ককে কাজে লাগিয়ে তার কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ করা হয় বলে অভিযোগ। এসব তথ্যের মধ্যে ছিল নৌবাহিনীর কৌশলগত সম্পদ, নৌবহরের চলাচল এবং বিশাখাপত্তনম ঘাঁটির কার্যক্রম পরিচালনার কাঠামোসংক্রান্ত সংবেদনশীল তথ্য।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রদীপের সঙ্গে যুক্ত সন্দেহজনক ডিজিটাল তৎপরতা শনাক্ত হওয়ার পর তদন্ত শুরু করে সিআই সেল। এরপর তাকে নজরদারিতে রাখা হয়। সেই নজরদারির পরই তাকে গ্রেপ্তার করা হয়। অন্ধ্র প্রদেশ পুলিশের এই বিশেষায়িত শাখা আন্তঃসীমান্ত গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদসংক্রান্ত হুমকির তদন্ত করে থাকে।


সূত্র: হিন্দুস্তান টাইমস


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন