সারা বাংলা
অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য
.webp)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও স্থায়ী ঠিকানা না থাকায় নিয়োগপত্র পাননি ঝিনাইদহের মিশন আচার্য। এ জটিলতা নিরসনে তাঁকে নিয়ে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। বিষয়টি জানার পর শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে মিশন আচার্যের নিয়োগ চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মিশন আচার্যের নিয়োগ আটকে থাকার বিষয়টি মন্ত্রীর কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন। সব শুনে শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
ডিবিসি/আরএসএল