ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কিশোরগঞ্জে ঘরে ঢুকে ছুরি দেখিয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, মামলা দায়ের

কিশোরগঞ্জে ঘরে ঢুকে ছুরি দেখিয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, মামলা দায়ের

সারা বাংলা

কিশোরগঞ্জে ঘরে ঢুকে ছুরি দেখিয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, মামলা দায়ের

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

কিশোরগঞ্জের নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে জামাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর স্বামী পেশায় নৈশপ্রহরী। গত ২৫ সেপ্টেম্বর রাতে স্বামী কর্মস্থলে চলে গেলে তিনি দুই শিশুসন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরে ফেরার সময় দরজার আড়ালে ওত পেতে থাকা ভাসুর জামাল উদ্দিন তাঁকে জাপটে ধরেন। এ সময় তিনি ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে দুই সন্তান জেগে উঠে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং জামাল উদ্দিন পালিয়ে যান। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় গত ১ অক্টোবর ভুক্তভোগী নারী আদালতে মামলা করেন।

 

স্থানীয়দের অভিযোগ, জামাল উদ্দিন দীর্ঘদিন ধরেই ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এর আগেও ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে বিভিন্ন স্থানে একাধিক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাঁর আটকের নজির রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামাল উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 

 

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি রেকর্ড করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন