ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বরগুনায় ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বরগুনায় ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সারা বাংলা

বরগুনায় ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বরগুনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

বরগুনায় ধর্ষণের অভিযোগে মাহবুব কারিকর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান গনি এ রায় ঘোষণা করেন। আদেশে বলা হয়েছে, জরিমানার এই ১০ হাজার টাকা ভুক্তভোগী নারী পাবেন।

 

দণ্ডপ্রাপ্ত মাহবুব কারিকর পাথরঘাটা উপজেলার বাইনচকি গ্রামের আবদুল কাদেরের ছেলে। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ৩ জুন বিদেশে যাওয়া ও চাকরির প্রলোভন দেখিয়ে মাহবুব কারিকর ভুক্তভোগী নারী এবং তার স্বামীকে চট্টগ্রামে নিয়ে যান। সেখানে একটি হোটেলে স্বামীকে পানি পান করতে পাঠিয়ে কৌশলে ওই নারীকে নিয়ে পালিয়ে যান মাহবুব এবং মোবাইল ফোন বন্ধ করে দেন। অনেক খোঁজাখুঁজির পর ভুক্তভোগী নারীর বাবা মো. খবির গাজী ২০১৪ সালের ২৩ জুন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।

 

দীর্ঘ ১২ বছর পর ৯ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন শেষে আদালত রবিবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট রনজুয়ারা সিপু জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দিয়েছেন এবং এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন