ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পঞ্চগড়ে সততা স্টোরের সব টাকা নিয়ে গেল চোর, সঙ্গে ১১টি ফ্যান

পঞ্চগড়ে সততা স্টোরের সব টাকা নিয়ে গেল চোর, সঙ্গে ১১টি ফ্যান

সারা বাংলা

পঞ্চগড়ে সততা স্টোরের সব টাকা নিয়ে গেল চোর, সঙ্গে ১১টি ফ্যান

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির সুযোগে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিদ্যালয়ের তালা ভেঙে সততা স্টোরে রাখা সব টাকা, ১১টি ফ্যান ও একটি সাউন্ড সিস্টেম চুরি করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার ছুটির পর থেকে রবিবার সকালের মধ্যে কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে অফিস কক্ষ এলোমেলো অবস্থায় দেখতে পান। চুরির সময় টেবিল ব্যবহার করায় সেখানে জুতার স্পষ্ট ছাপ ছিল। পরে বিভিন্ন কক্ষে গিয়ে মোট ১১টি ফ্যান ও সাউন্ড সিস্টেম না থাকার বিষয়টি তারা বুঝতে পারেন। তবে আলমারিতে রাখা ল্যাপটপ ও প্রজেক্টর অক্ষত রয়েছে। ঘটনাস্থলে চুরির কাজে ব্যবহৃত একটি স্ক্রু ড্রাইভার পাওয়া গেছে। ফ্যান চুরি যাওয়ায় প্রচণ্ড গরমে ক্লাস করতে শিক্ষার্থীদের বেশ কষ্ট হচ্ছে।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদ জানান, ছুটির পর তারা বিদ্যালয় থেকে চলে যান। তবে স্থানীয়দের কাছে তিনি শুনেছেন, সন্ধ্যার পর বিদ্যালয় প্রাঙ্গণে বহিরাগতদের আড্ডা ও মাদক সেবনের আসর বসে। এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা দরকার। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন