ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পাবনায় সাউথইস্ট ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় পৌর বিএনপির সদস্য সচিব কারাগারে

পাবনায় সাউথইস্ট ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় পৌর বিএনপির সদস্য সচিব কারাগারে

সারা বাংলা

পাবনায় সাউথইস্ট ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় পৌর বিএনপির সদস্য সচিব কারাগারে

পাবনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব ইমরুল কায়েস সুমনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শাহিন কবির তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

আদালত ও মামলা সূত্রে জানা যায়, সাউথইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার দায়ের করা অর্থ আত্মসাৎ মামলার অন্যতম প্রধান আসামি ইমরুল কায়েস সুমন। ব্যাংকের ব্যবসায়িক ক্যাশ ক্রেডিট (সিসি) সুবিধার বিপরীতে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে তিনি সপরিবারে আত্মগোপন করেছিলেন। এরপর ২০১৯ সালের ১১ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে ঈশ্বরদী থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে।

 

পরবর্তীতে তদন্তে ব্যাংকের কিছু কর্মকর্তার যোগসাজশের তথ্য বেরিয়ে এলে ২০২৩ সালের জুনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৫ জন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতে সহায়তার অভিযোগে পৃথক একটি মামলা দায়ের করে। তদন্ত প্রতিবেদনে জানানো হয়, নিয়মনীতি লঙ্ঘন করে জামানত ছাড়াই সুমনকে ওভারড্রাফট ও ঋণ সুবিধা দেওয়া হয়েছিল। রবিবার আদালত কর্তৃক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর খবরে ঈশ্বরদী ও পাবনার রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন