ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

মানিকগঞ্জে বাসের ধাক্কায় তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু

মানিকগঞ্জে বাসের ধাক্কায় তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু

বাংলাদেশ, সারা বাংলা

মানিকগঞ্জে বাসের ধাক্কায় তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

মানিকগঞ্জ সদর উপজেলার জাগির এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় বর্ষা (৩৫) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাগির সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস জাগির সেতুতে পৌঁছালে বিপরীত দিক থেকে গোলড়ার দিকে যাওয়া একটি রিকশার সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে রিকশায় থাকা বর্ষা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


নিহত বর্ষার গ্রামের বাড়ি ঢাকার কালিয়াকৈর এলাকায় বলে জানা গেছে।


মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বর জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় এখনো সেটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন