ডিবিসি নিউজdbcnews.tv

শিক্ষা

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, ৪ সাংবাদিকসহ আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, ৪ সাংবাদিকসহ আহত ১০

শিক্ষা

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, ৪ সাংবাদিকসহ আহত ১০

রাবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত চার সাংবাদিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত সাংবাদিকেরা হলেন- আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান ও দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু। অন্যদিকে হামলায় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব ও শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমসহ অন্তত ১০ জন অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

 

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে রামদা, চাপাতি, হকি স্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে জিয়াউর রহমান হলের সামনে আসেন ছাত্রদলের নেতা-কর্মীরা। মূলত হল সংসদের জিএস আরিফুল ইসলামকে মারধরের উদ্দেশ্যে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন। এ সময় সমকাল ও আজকের পত্রিকার প্রতিনিধিরা তাঁদের ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের নেতা-কর্মীরা সমকাল ও বিডিনিউজের প্রতিনিধিকে মারধর করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রক্টর কয়েকজন সাংবাদিককে হলের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেন।

 

পরে খবর পেয়ে অন্য সাংবাদিকেরা ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম মারধরের শিকার হন ও জাহিদুলের মাথা ফেটে যায়। এ সময় অন্যান্য সাংবাদিকরা তাঁদের রক্ষায় এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের পুঁতে ফেলার হুমকি দেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন