ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

কুমিল্লায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ১ ফায়ার সার্ভিস কর্মী আহত

কুমিল্লায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ১ ফায়ার সার্ভিস কর্মী আহত

বাংলাদেশ, সারা বাংলা

কুমিল্লায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ১ ফায়ার সার্ভিস কর্মী আহত

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৪ অক্টোবর) রাত ৯টায় সদর দক্ষিণ উপজেলার মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে হঠাৎ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হন। তাকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের উল্টো দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে হঠাৎ আগুন লেগে তীব্র আকার ধারণ করে। খবর পেয়ে প্রথমে কুমিল্লা সদর দক্ষিণ, পরে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা সদর ফায়ার স্টেশনের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন নেভানোর পরও মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনের পাইপলাইন থেকে বিকট শব্দে গ্যাস বের হতে দেখা যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে ফুয়াদ হোসেন (২৪) নামে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হন।


কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমদ কবির জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তারা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে পাইপলাইনে জমে থাকা গ্যাস শেষ না হওয়া পর্যন্ত তা বের হচ্ছিল। রাত ১১টা পর্যন্ত তারা ঘটনাস্থলে ছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন