ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে কঙ্গোর ২৭ সেনার মৃত্যুদণ্ড

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে কঙ্গোর ২৭ সেনার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে কঙ্গোর ২৭ সেনার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

কাপুরুষতা’র দায়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে একটি সামরিক আদালত ২৭ সেনাসদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আদালতের নথির বরাতে জানা গেছে, এএফসি বা এম২৩ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় সম্মুখসারি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে তাদের এই সাজা দেয়া হয়েছে।

সাউথ কিভু প্রদেশের উভিরা সামরিক আদালতে গত ১৫ সেপ্টেম্বর ২১তম সিম্বা ব্যাটালিয়নের অন্তত ১১২ সেনার বিচার শুরু হয়। গত আগস্টে কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় নির্দেশ অমান্য করা এবং যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। শুক্রবার আদালত নির্দেশ অমান্যের দায়ে ৫৪ সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং আরও ১০ জনকে ছয় মাসের কারাদণ্ড দেন। এছাড়া পর্যাপ্ত প্রমাণের অভাবে পাঁচ নারীসহ অন্তত ২১ সেনাকে খালাস দেয়া হয়েছে।


প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, উভিরা শহরের আশপাশের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিতে এসব সেনাকে মোতায়েন করা হয়েছিল। এর আগে গত মে মাসেও বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় সম্মুখসারি থেকে সরে আসায় নির্দেশ অমান্যের দায়ে ৫৮ সেনাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন কঙ্গোর একটি সামরিক আদালত।


স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, উভিরা অঞ্চলে এএফসি বা এম২৩ বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের মধ্যেই এই নতুন সাজার রায় এলো। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করে আসছে। কঙ্গোর পূর্বাঞ্চলের এই সংঘাতের কেন্দ্রে রয়েছে এম২৩ বিদ্রোহীরা। ২০২৫ সালের শুরুতে দখল করা গোমা ও বুকাবুর মতো প্রাদেশিক রাজধানীসহ কঙ্গোর পূর্বাঞ্চলের বিশাল এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে।


কঙ্গো, জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো এম২৩ বিদ্রোহীদের সমর্থন দেয়ার জন্য প্রতিবেশী দেশ রুয়ান্ডাকে দায়ী করে থাকে। তবে রুয়ান্ডার রাজধানী কিগালি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন