আন্তর্জাতিক
চরম সংকটে ইয়েমেনের ২ লাখ বাস্তুচ্যুত মানুষ, লতাপাতা খেয়ে বাঁচছে শিশুরা

ইয়েমেনের তাইজ ও এডেন প্রদেশের মাঝামাঝি অঞ্চলে গড়ে ওঠা আশ্রয়শিবিরগুলোতে চলছে বেঁচে থাকার এক কঠিন লড়াই। লোহিত সাগর উপকূলীয় এলাকায় হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের কারণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে এসব এলাকায় আশ্রয় নিয়েছে। মানবিক সহায়তা সংস্থাগুলোর মতে, এই অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় দুই লাখে পৌঁছেছে।
শিবিরগুলোর অবস্থা অত্যন্ত করুণ। এখানকার তাঁবুগুলো বসবাসের জন্য মোটেও উপযুক্ত নয় এবং এগুলোতে দৈনন্দিন জীবনের ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্রেরও চরম অভাব রয়েছে। এই কঠিন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও বয়স্কদের মতো অসহায় মানুষরা।
বিশ দিনেরও বেশি সময় ধরে বাস্তুচ্যুত হওয়া শিশুরা ক্ষুধার জ্বালায় শিবিরের কাছের উপত্যকা থেকে কিছু শস্য ও লতাপাতা কুড়িয়ে এনে আগুন জ্বালিয়ে তা রান্না করছে। সংঘাত প্রতিনিয়ত বাড়তে থাকায় এখানকার অনেক মানুষ বাধ্য হয়ে দুই, তিন এমনকি চারবারও নিজেদের থাকার জায়গা পরিবর্তন করে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/ এসভিএন