ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী

জাতীয়

দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ৫ই অক্টোবর ২০২৬ ০৮:৪৯:২৫ পূর্বাহ্ন

পরিকল্পিত নগরায়ন ও সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় সরকার মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দ্রুত নগরায়ন ও ক্রমবর্ধমান আবাসন চাহিদার প্রেক্ষাপটে এ বছর বিশ্ব বসতি দিবসের জাতিসংঘ ঘোষিত প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকার সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়নের মাধ্যমে একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জোর দিয়ে বলেন, সবার জন্য বাসস্থান বলতে শুধু একটি ঘরের নিশ্চয়তাকে বোঝায় না, বরং এর সঙ্গে নিরাপদ পানি, স্যানিটেশন, পরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় নাগরিক সেবার বিষয়টিও জড়িত। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের সাশ্রয়ী আবাসন এবং দীর্ঘদিনের আবাসনের মালিকানা নিশ্চিত করতে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।

 

অপরিকল্পিত নগরায়ন, যানজট, দূষণ ও জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবিলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে সুষম নগর উন্নয়নের প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী করা হচ্ছে। পরিশেষে তিনি বলেন, টেকসই আবাসন ও নগরায়ন নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এর জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন