ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

আজ বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট

আজ বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট

আন্তর্জাতিক

আজ বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর একটি গুরুত্বপূর্ণ কমিটির বৈঠক আজ সোমবার (৫ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ত্রিপক্ষীয় বৈঠকে তুরস্কের শীর্ষ পর্যায়ের মন্ত্রী ও সামরিক কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

এই বৈঠকের সময়কালটি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, ঠিক এমন একটি সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে যখন সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকারের নেতা সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। মূলত হুথিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো পুনর্দখল করার লক্ষ্যেই এই নতুন সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এবারের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এজেন্ডায় রাখা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং এই প্রতিরক্ষা জোটটিকে একটি পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়া কতদূর অগ্রসর হয়েছে, তা নিয়ে বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে বিস্তারিত আলোচনা হবে।

 

মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক এই কমিটির বৈঠকে স্ব স্ব দেশের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থাকছেন। তুরস্কের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু এই বৈঠকে অংশ নেবেন। তাঁদের পাশাপাশি পাকিস্তান ও স্বাগতিক সৌদি আরবের ঊর্ধ্বতন সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারাও এতে উপস্থিত থাকবেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন