রাজনীতি
ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে প্রসিকিউশনের আপিল

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আপিল আবেদন দায়ের করা হয়।
জানা গেছে, ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সাজা বৃদ্ধির এই আবেদন করেছে, যাতে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়।
এর আগে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। সেই রায়ের প্রেক্ষিতেই রাষ্ট্রপক্ষ এখন সর্বোচ্চ শাস্তির দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হলো।
প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হাসানুল হক ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে যেসব অপরাধ প্রমাণিত হয়েছে, তার মাত্রা ও ভয়াবহতা বিবেচনায় ১০ বছরের কারাদণ্ড মোটেও পর্যাপ্ত নয়। অপরাধের গুরুত্ব বিবেচনা করে ন্যায়বিচারের স্বার্থেই তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এই আপিল করা হয়েছে।
ডিবিসি/এফএইচআর