ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের ঘটনা

শহিদ সেনার মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের দুর্ঘটনা, পরিবারের ৩ সদস্যসহ নিহত ৪

শহিদ সেনার মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের দুর্ঘটনা, পরিবারের ৩ সদস্যসহ নিহত ৪
ভারতের ঘটনা

শহিদ সেনার মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের দুর্ঘটনা, পরিবারের ৩ সদস্যসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৫ই অক্টোবর ২০২৬ ০৩:৪৭:৫৬ অপরাহ্ন

ভারতের উত্তরপ্রদেশে শহিদ সেনা সদস্যের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন শহিদ সেনার ছেলে, ভাই, ভাগ্নে ও অ্যাম্বুল্যান্সের চালক।

রবিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের অযোধ্যা-সুলতানপুর সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। চণ্ডীগড় থেকে অ্যাম্বুল্যান্সে করে সুবেদার মেজর সত্যবানের মরদেহ উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার রুদ্রপুর এলাকার গলিয়া দুধাইল্লা গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছিল।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একপর্যায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অ্যাম্বুল্যান্সটি সজোরে ধাক্কা দেয়। এতে শহিদ জওয়ানের ২৮ বছর বয়সী ছেলে গৌরব সিং এবং অ্যাম্বুল্যান্সচালক জসপাল ঘটনাস্থলেই মারা যান।


দুর্ঘটনায় গুরুতর আহত হন সত্যবানের ৩৬ বছর বয়সী ভাই রঞ্জন চৌধুরী ও ৪০ বছর বয়সী ভাগ্নে রাম সমুঝ সিং। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।


দুর্ঘটনার খবর নিহতদের স্বজনদের জানানো হয়েছে। চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন