ডিবিসি নিউজdbcnews.tv

ভ্রমণ

‘বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ’ পুরস্কার পেল বিডিটিকেটস

‘বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ’ পুরস্কার পেল বিডিটিকেটস

ভ্রমণ

‘বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ’ পুরস্কার পেল বিডিটিকেটস

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে

দেশের পর্যটন খাতে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের স্বীকৃতিস্বরূপ ‘বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ’ পুরস্কার অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষ অনলাইন বাস টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস (bdtickets)। গত ৩ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার-২০২৬’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের ভ্রমণ সেবা ঝামেলাহীন করার পাশাপাশি দেশের পর্যটন খাতকে স্মার্ট ও প্রযুক্তিবান্ধব করে তুলতে ২০২১ সাল থেকে কাজ করে যাচ্ছে বিডিটিকেটস। ঘরে বসেই টিকেট কাটার সুবিধার পাশাপাশি ভ্রমণকারীদের প্রয়োজন ও চাহিদাকে প্রাধান্য দিয়ে প্ল্যাটফর্মটি নিয়মিত নতুন নতুন প্রযুক্তিভিত্তিক সেবা যুক্ত করছে। এর অন্যতম বড় উদাহরণ হলো সেন্টমার্টিনের পর্যটন ব্যবস্থাপনা। বর্তমানে পর্যটকরা এই প্ল্যাটফর্ম থেকেই সেন্টমার্টিন যাওয়ার বাস ও শিপের টিকেট এবং ট্যুরিজম বোর্ডের প্রয়োজনীয় প্রবেশ অনুমতি একই সঙ্গে সংগ্রহ করতে পারছেন।

 

এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় সেন্টমার্টিনে দৈনিক নির্দিষ্ট সংখ্যক পর্যটক প্রবেশের বিষয়টি নিশ্চিত করতে বিডিটিকেটস-এর অ্যাপ ও ওয়েবসাইটে অটোমেটেড প্রযুক্তি যুক্ত রয়েছে। নির্ধারিত পর্যটক সংখ্যা পূর্ণ হয়ে গেলে প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয়ভাবে টিকেট ও প্রবেশ অনুমতি ইস্যু করা বন্ধ করে দেয়, যা দ্বীপটির পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঝামেলাহীন টিকেটিং সেবার পাশাপাশি দেশের যেকোনো প্রান্তের শীর্ষস্থানীয় বাস অপারেটরের টিকেট, নারী ভ্রমণকারীদের জন্য বিশেষ আসন সুবিধা এবং সার্বক্ষণিক (২৪/৭) কল সেন্টার সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি।

 

বিডিটিকেটস কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ’ হিসেবে পাওয়া এই স্বীকৃতি তাদের আগামীতে আরও নতুন উদ্ভাবনী সেবা নিয়ে আসতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে এই অর্জনের অংশীদার সকল গ্রাহক, বাস ও শিপ অপারেটর এবং পর্যটন-সংশ্লিষ্ট সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন