ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

গোপালগঞ্জের ঘটনা

ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
গোপালগঞ্জের ঘটনা

ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

গোপালগঞ্জে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সোলায়মান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০)। তাদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামে।

আজ সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রী দুজনে ঢাকা থেকে অন্য একটি বাসে করে মাঝিগাতি বাসস্ট্যান্ডে নামেন। পরে রাস্তা পার হয়ে অন্যপাশে যাওয়ার সময় আরেকটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তারা।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন