চাকরি, বিজ্ঞাপন
জাতিক লিমিটেডে টেকনিক্যাল সাপোর্ট এক্সিকিউটিভ নিয়োগ

প্রযুক্তি প্রতিষ্ঠান জাতিক লিমিটেড (Zatiq Limited) ‘টেকনিক্যাল সাপোর্ট এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
কর্মস্থল: নিকেতন, ঢাকা
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মঘণ্টা: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
দায়িত্ব
নির্বাচিত প্রার্থীকে জাতিকের সফটওয়্যার, ওয়েব প্ল্যাটফর্ম ও ডিজিটাল সেবা ব্যবহারকারীদের প্রযুক্তিগত সহায়তা দিতে হবে। ওয়েবসাইট, অ্যাকাউন্ট, কাস্টম ডোমেইন, DNS, Facebook Pixel, ট্র্যাকিং, পুশ নোটিফিকেশন ও বিভিন্ন প্ল্যাটফর্ম সেটিংসসংক্রান্ত সমস্যা সমাধান করতে হবে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট টিমের সঙ্গে সমন্বয় এবং রিপোর্ট করা সমস্যার ফলোআপও করতে হবে।
যোগ্যতা
সিএসই, কম্পিউটার সায়েন্স, আইসিটি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। টেকনিক্যাল সাপোর্ট, কাস্টমার সাপোর্ট, সফটওয়্যার বা SaaS খাতে ১–২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো। তবে ভালো প্রযুক্তিগত জ্ঞান ও যোগাযোগ দক্ষতাসম্পন্ন সদ্য স্নাতকরাও আবেদন করতে পারবেন।
প্রার্থীর ডোমেইন, DNS, ওয়েবসাইট, ট্র্যাকিং/পিক্সেল সেটআপ ও সফটওয়্যার সিস্টেম সম্পর্কে প্রাথমিক ধারণা এবং বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
আবেদন
হালনাগাদ সিভি পাঠাতে হবে career@zatiq.com ঠিকানায়।
ই-মেইলের বিষয়: Technical Support Executive
আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬
WhatsApp: +880 1322-925092 — শুধু সিভি জমা দেওয়ার জন্য; ফোন না করার অনুরোধ করা হয়েছে।
ওয়েবসাইট: zatiqeasy.com