ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বান্দরবানে গাড়ি খাদে পড়ে প্রাণ গেল ২ পর্যটকের, আহত ৫

বান্দরবানে গাড়ি খাদে পড়ে প্রাণ গেল ২ পর্যটকের, আহত ৫

সারা বাংলা

বান্দরবানে গাড়ি খাদে পড়ে প্রাণ গেল ২ পর্যটকের, আহত ৫

বান্দরবান প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী একটি চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কের টেন্ডুমুখ নৌ চেকপোস্টের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুজন হলেন কক্সবাজারের খুটাখালী ইউনিয়নের মো. জসিম ও মো. জিয়াবুল। আহতদের মধ্যে মো. রাশেল, মো. লিটন শিকদার, কাদের হোসেন ও শাহজালালের নাম জানা গেছে।

 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, পর্যটকদের বহনকারী গাড়িটি ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

 

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, আহত পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে।

 

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা জানান, তিন্দু এলাকাটি অত্যন্ত দুর্গম এবং সেখানে মোবাইল নেটওয়ার্ক নেই। আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে তিনি নিশ্চিত করেছেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন