ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

মৌলভীবাজারে মসজিদের জায়গা দখলের চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মৌলভীবাজারে মসজিদের জায়গা দখলের চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

বাংলাদেশ, সারা বাংলা

মৌলভীবাজারে মসজিদের জায়গা দখলের চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি ও মসজিদের কেনা জায়গা দখলের চেষ্টা এবং এ নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়ায় আব্দুল মুকিত নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাজার এলাকার মিশন চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। দণ্ডপ্রাপ্ত মুকিত ওই এলাকার ফাতু মিয়ার ছেলে।


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, সরকারি ও মসজিদের কেনা জায়গা দখলকে কেন্দ্র করে ওই এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ ও বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে পুনরায় জায়গা দখলের চেষ্টা এবং এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুকিতকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


এর আগে গত ১৬ সেপ্টেম্বর একই জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগে মুকিতের বাবা ফাতু মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। একই সঙ্গে দখল করা জায়গা থেকে বাউন্ডারি সরিয়ে নেয়ার জন্য তাকে সময়সীমা দেয়া হয়।


প্রণয় বিশ্বাস আরও বলেন, সরকারি জায়গা দখল কিংবা সরকারি নির্দেশনা অমান্য করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন