ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

খুলনায় ছেলেকে খুনের দেড় মাসের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

খুলনায় ছেলেকে খুনের দেড় মাসের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

সারা বাংলা

খুলনায় ছেলেকে খুনের দেড় মাসের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

খুলনা ব্যুরো

ডিবিসি নিউজ

সোমবার ৫ই অক্টোবর ২০২৬ ১০:০৮:০৮ অপরাহ্ন

খুলনার রূপসা উপজেলায় ছেলেকে হত্যার মাত্র দেড় মাসের মাথায় এবার দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারালেন বাবা। নিহত ব্যক্তির নাম আক্তার ঢালী, যিনি স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবে পরিচিত। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল এলাকার ঢালী বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় আক্তার ঢালীকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলি করার পরপরই হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

 

এর আগে গত ১৬ আগস্ট আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছিল দুর্বৃত্তরা। মাত্র দেড় মাসের ব্যবধানে একই পরিবারের বাবা ও ছেলের এমন হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

রূপসা থানা পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে বাবা ও ছেলের খুনের ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন