ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পাবনায় স্কুলের কম্পিউটার ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধার

পাবনায় স্কুলের কম্পিউটার ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধার

সারা বাংলা

পাবনায় স্কুলের কম্পিউটার ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ উদ্ধার

স্টাফ রিপোর্টার, পাবনা

ডিবিসি নিউজ

সোমবার ৫ই অক্টোবর ২০২৬ ১০:২০:১৩ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি যাওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ইদিলপুর কালীমন্দিরের পাশের একটি ঝোপ থেকে ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে ইদিলপুর কালীমন্দিরের পাশের ঝোপঝাড়ে চারটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগগুলোতে তল্লাশি চালিয়ে ১৭টি ল্যাপটপ উদ্ধার করে।

 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, উদ্ধার করা ল্যাপটপগুলো শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে চুরি যাওয়া ল্যাপটপ কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদালতের মাধ্যমে এগুলো স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

 

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রাতে জানালার গ্রিল কেটে ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে প্রবেশ করে দুর্বৃত্তরা। সে সময় তারা ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টর চুরি করে নিয়ে যায়, যা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন