ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

মানিকগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

মানিকগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

বাংলাদেশ, সারা বাংলা

মানিকগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

ডিবিসি নিউজ

সোমবার ৫ই অক্টোবর ২০২৬ ১০:২৪:০৩ অপরাহ্ন

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখার অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুরে তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) দৌলতপুর বাজারে উপজেলা প্রশাসন ও জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।


অভিযানকালে বাজারের বিভিন্ন ফার্মেসিতে ওষুধের মেয়াদ, সংরক্ষণ ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। এ সময় তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখার অনিয়ম ধরা পড়ে।


পরে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় তিন ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের মান ও বিক্রয়ব্যবস্থা নিশ্চিত করতে বাজার তদারকি অব্যাহত থাকবে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন